সর্বশেষ :
ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন দুর্বলতা : কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি জাহাজ আটক, নিন্দা জানাল চীন জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ইউরেনিয়াম আমাদের মাটির মতোই পবিত্র : ইসমাইল বাঘাই ফের ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র হাজার গোল থেকে আর মাত্র ৩১ ধাপ দূরে রোনালদো হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

সরকারি সফরে রাশিয়া-ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৬, | ১০:০০:১১ |

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার তিনি এ সফরের উদ্দেশে দেশত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে আজ সেনাপ্রধান রাশিয়া যাবেন। এরপর আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..