✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৬, | ০৯:২৯:২৩ |

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন তুরস্কের পরিবহনমন্ত্রী। এর পরই জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৪ আগস্ট) পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।

তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি কিন্তু তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..