✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ০৯:২২:২৮ |মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। খবর এএফপির।
হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লির সঙ্গে বৈঠকটি কিছুটা অস্বস্তিকরভাবে শেষ হলেও, ট্রাম্প পরে পরিস্থিতি সামলান। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি এই বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সুবিধাজনক সময়ে তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।
এর আগে এক পোস্টে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে ‘শুদ্ধি অভিযান বা বিপ্লবের মতো’ আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন। তবে পরে সেটিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেন।
ট্রাম্প ও কিম প্রথম মেয়াদে তিনবার বৈঠক করেছিলেন। ট্রাম্প দাবি করেন, ‘কিম আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন।’ তিনি আরও মনে করিয়ে দেন, তাদের সম্পর্ক একসময় কত ঘনিষ্ঠ ছিল। ট্রাম্প বলেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম।’ যদিও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||