ডাকসু নির্বাচন: ৩৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৬, | ০৯:১৩:৩৭ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। সোমবার (২৫ আগস্ট) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে ডাকসু নির্বাচনে এখন চূড়ান্ত প্রার্থী ৪৭১ জন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫০৯ জন প্রার্থীর মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৮ জন, আর আপিল করেননি ১০ জন। এছাড়া, ডাকসুর জন্য ৪৭১ জন প্রার্থীর ব্যালট নম্বর চূড়ান্ত করা হয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে তালিকাটি উন্মুক্ত থাকবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের জন্য।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান, তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ডাকসু নির্বাচনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি ছাত্রী হলসহ ঢাবিতে মোট ১৮টি হল রয়েছে, যেখানে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। হল সংসদ নির্বাচনে হলগুলোতে ছাত্রদল ছাড়া বাকি কোনো সংগঠন প্যানেল দেয়নি।

এর আগে, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে– ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে।

আগামী ৯ সেপ্টেম্বর ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...