✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-১৭, | ০৮:৪৭:৩৬ |

যুদ্ধকালীন ছয় সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি নেতা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, জরুরিভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই। তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক।

মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহু যুদ্ধের বিষয়ে নিরাপত্তাবিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এক সপ্তাহ আগে বেনি গ্যান্টজ ও গাডি আইজেনকোট এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টজ বলেছিলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি।

আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে বেনি গ্যান্টজ বলেছিলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে, যারা জনগণের আস্থা অর্জন করবে। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..