সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-১১, | ০৮:২৫:৩১ |

সাবেক এক মন্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া সামরিক বাহিনীর উড়োজাহাজটিতে আরও নয়জন ছিলেন। খবর বিবিসির

স্থানীয় সময় সোমবার সকালের এ ঘটনার পর সেটির খোঁজে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত হদিস মেলেনি।

মালাবির রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি। যেটির সকাল ১০টায় দেশটির উত্তরাঞ্চলের এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

সামরিক বাহিনীর কমান্ডার ভেলেন্টিনোর ফিরির কাছ থেকে ঘটনা অবহিত হওয়ার পর মালাবির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা ‍উড়োজাহাজের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন।

বাহামা দ্বীপপুঞ্জে নির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি। সোমবার বিকালে তার সেখানে যাওয়ার কথা ছিল। অ্যাভিয়েশন কর্মকর্তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরপরই প্রেসিডেন্টের নির্দেশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি।

কমান্ডার ভেলেন্টিনো বলেছেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...