সর্বশেষ :
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

১৬ বছরের নোমোহার নৈপুণ্যে শেষ মুহূর্তে জিতল লিভারপুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৮:২১:৫২ |
সেন্ট জেমস পার্কে যেন এক সিনেমার পর্দা—নাটকীয়তা, উত্তেজনা আর শেষ মুহূর্তের অবিশ্বাস্য মোড়! ১০ জনের দল নিয়েও দুর্দান্ত লড়াই চালিয়ে গিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের নাটকীয় গোলেই আলো কাড়লেন লিভারপুলের মাত্র ১৬ বছরের বিস্ময়বালক রিও নোমোহা, যিনি শেষ হাসি হাসালেন রেডদের। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকের গোলে লিভারপুল প্রথমে এগিয়ে যায়। তবে নিউক্যাসল লড়াইয়ে ফেরে অধিনায়ক ব্রুনো গিমারাইসের দারুণ গোলে। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে—নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে উইলিয়াম ওসুলা সমতা ফেরান। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে, দশম মিনিটে গোল করে শিরোপাধারীদের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন রিও নোমোহা।
প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..