সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টুইটারে পোস্ট করতে টাকা লাগবে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৪, | ০৮:২০:০৪ |

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেলসা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সম্প্রতি কিনে নিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার।

বুধবার (৪ মে) সোশ্যাল প্ল্যাটফর্মটিতে একটি বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিলেন তিনি। টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার বিনামূল্যেই ব্যবহারযোগ্য থাকবে।

টুইটারে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘টুইটার সব সময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ দিতে হতে পারে।’

এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

এ নিয়ম চালু হলে টুইটার হবে বিশ্বের প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করার জন্য অর্থ ব্যয় করা লাগবে।

গত ২৫ এপ্রিল ৪০০ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তির কথা প্রকাশ করেন ইলন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর থেকেই এতে বেশকিছু পরিবর্তন আনার বিষয়ে চিন্তাভাবনার কথা জানান মাস্ক। তিনি জানান, টুইটারের ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হবে। ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে টুইটারের অ্যালগরিদমে পরিবর্তন আনার কথাও জানান তিনি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..