✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোদি শপথে বাদশা-খিলাড়ির আলিঙ্গনর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-১০, | ০৭:১০:৪১ |

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন। রোববার (০৯ জুন) শপথ অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও শাহরুখ খান। তবে এদিন বলিউডের খিলাড়ি ও বাদশার একে অপরকে শুভেচ্ছা জানানোর মুহুর্তটি যেন সবার নজড় কেড়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অক্ষয় কুমার ও শাহরুখ খান একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।

সংবাদসংস্থা এএনআই বিশেষ এ মুহুর্তটির ছবি শেয়ার করে লিখেছে, ‘দিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে অপরকে শুভেচ্ছা জানান শাহরুখ খান ও অক্ষয় কুমার।’

ছবিতে দেখা যায়, অক্ষয় অনুষ্ঠানের জন্য একটি প্যাস্টেল রঙের ফর্মাল শার্ট এবং গাঢ় ট্রাউজার্স পরেছিলেন, এদিকে শাহরুখকে একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল।

দুই প্রিয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘মোদিজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদিজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’।

এদিন শাহরুখ মুকেশ আম্বানি ও অনন্তর সঙ্গে অনুষ্ঠানে হাজির হন। শাহরুখ-অক্ষয় ছাড়াও কঙ্গনা রনৌত, অনুপম খের, রজনীকান্ত, বিক্রান্ত মাসে ও রাজকুমার হিরানিরদের এদিন একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..