সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যে কারণে আকরাম খানকে শাসিয়েছিলেন ওয়াসিম আকরাম…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২০, | ১৫:১৭:৫০ |

১৯৯৫ এশিয়া কাপ। পাকিস্তান তখন বিশ্ব ক্রিকেটের দাপুটে দল। তখনকার বাংলাদেশের সঙ্গে ম্যাচটা সব দল রান রেট বাড়ানোর উপলক্ষ্য হিসেবেই দেখতো। বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কা ও ভারতের কাছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক আকরাম খানের সঙ্গে দেখা পাকিস্তান অধিনায়ক ওয়াসিমের। তামিমের লাইভ আড্ডায় অনেকটা মজা করেই আকরাম খান বলেন, ‘ওয়াসিম তোমার কি ১৯৯৫ সালের শারজাহতে অনুষ্ঠিত এশিয়া কাপে ঘটনা মনে আছে? তুমি এসে আমাকে জিজ্ঞেস করলে আকরাম টস জিতলে কি করবে? আমি বলেছিলাম ফিল্ডিং নিবো। তুমি জিজ্ঞেস করেছিলে আমি নিশ্চিত কিনা? বললাম পরিকল্পনা এটাই। টসের সময় যাচ্ছিলাম, নান্নু ভাই এসে বললেন তুমি ফিল্ডিং কেন নিচ্ছ? ওরা তো আগে ব্যাটিং করলে ৩০০’র উপর করবে, কিভাবে হবে? জিতলে ব্যাটিং নিয়ো।

এরপর আমি ব্যাটিং নেই, এরপর তুমি ড্রেসিং রুমে এসে আমাকে বললে ‘আকরাম তুমি আসো, তোমাকে দেখে নিবো।’

সে ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান সংগ্রহ কওে বাংলাদেশ। জবাবে ১২২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়াসিম আকরামদের পাকিস্তান। তবে রান রেটে পিছিয়ে থাকার জন্য শেষ পর্যন্ত সেই এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি পাকিস্তানের!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..