সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ট্রাম্পের বক্তব্য গুরুত্ব সহকারে নেয়া উচত’, ভারতকে সতর্ক করে নিকি হ্যালির পোস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:৪৫:৪২ |
রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সহকর্মী নিকি হ্যালি।
স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রাশিয়ান তেলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য ভারতকে গুরুত্ব সহকারে নিতে হবে। এ বিষয়ে সমাধান খুঁজে বের করার জন্য হোয়াইট হাউসের সাথে কাজ করতে হবে। এটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গলজনক।’
তিনি বলেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সৌহার্দ্য বর্তমান অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছে।
হ্যালি আরও বলেন, বাণিজ্য বিষয়ে মতপার্থক্য এবং রুশ তেল আমদানির মতো বিষয়গুলো প্রতিরোধে সংলাপের বিকল্প নেই।
 
জাতিসংঘে নিযুক্ত সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের যৌথ লক্ষ্যগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। চীনকে মোকাবিলা করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ভারতের মতো একটি বন্ধু রাষ্ট্রকে প্রয়োজন।’
এর আগে নিউজউইকের এক উপ-সম্পাদকীয়তে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ভাঙনের কাছাকাছি বলে মন্তব্য করেছেন নিকি হ্যালি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার ‘সঠিক পথে’ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতকে চীনের মতো প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন হ্যালি। তিনি লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতির লক্ষ্য অর্জনের জন্য – চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি অর্জন – কিছু লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেয়ে বেশি জটিল।’
সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...