✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জামায়াত আমিরের বাসায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:৪১:২৮ |
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে তিনি বসুন্ধরায় আমিরের বাসায় যান। সেখানে পৌঁছালে জামায়াতের সিনিয়র নেতারা তাকে শুভেচ্ছা জানান। শফিকুর রহমান বর্তমানে হৃদরোগের সার্জারির পর সুস্থতার পথে রয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স স্ট্যাটাসে বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান ও তার নিজের পক্ষ থেকে ডা. রহমানের দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানান। তিনি আমিরের রাজনৈতিক, শিক্ষা এবং সামাজিক কল্যাণে আজীবন ইতিবাচক অবদানের প্রশংসা করেন।
সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের জানান, দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গল প্রমুখ।
জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..