✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:১২:৩০ |

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। 

শিক্ষার্থীরা জানান, এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায় ২৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজন অন্তত ৭৫টি কক্ষ, কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করানো হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতির কারণে অধিকাংশ বিভাগে সেশনজট তৈরি হচ্ছে।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। বিশেষভাবে পাঠদান কক্ষের অভাব শিক্ষার্থী এবং প্রশাসনিক কার্যক্রম দুইপাশেই সমস্যা সৃষ্টি করছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। তারা জানান, দাবি মেনে না নেওয়া হলে রাজপথ ছাড়বেন না।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পটুয়াখালীর সখিনা বেগম বলেন, “পেটের ব্যথার চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার সময় অবরোধের কারণে চরম ভোগান্তিতে রয়েছি। কীভাবে বাড়ি ফিরবো বুঝে উঠতে পারছি না।”

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা তিনটি দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..