সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:৩২:৩৩ |

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্ল্যাকআউট চলাকালীন জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।

জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, সব নাগরিকের সহযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সতর্কতামূলক পদক্ষেপ আমাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। অনুগ্রহ করে সবাই নির্দেশনা মেনে চলুন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

এছাড়াও, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং কেউ নির্দেশনা লঙ্ঘন না করে।

সীমান্তবর্তী জেলা হিসেবে গুরদাসপুরের প্রশাসন এর আগেও এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে ‘অপারেশন সিঁদুরের’ পর এটিই প্রথম বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

- দ্য ইকোনমিক টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...