পিএসএল ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:১৯:১৭ |

পাকিস্তান-ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়ল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ কারণেই পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।

লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন পেসার নাহিদ রানা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলতে গিয়ে তারা পড়েছেন অনিশ্চয়তার মুখে। বৃহস্পতিবার (৮ মে) স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি ড্রোন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রিকেটারদের মধ্যে। হামলার ঘটনায় পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আজ পিএসএল পরিচালনা কমিটি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করেন বিদেশি খেলোয়াড়রা। সেখানে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিকে সরাসরি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান রিশাদ ও নাহিদ। তারা সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয়।

পিসিবি পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বিমান চলাচল সীমিত হয়ে পড়ায় চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে রিশাদ ও নাহিদসহ বিদেশি ক্রিকেটারদের জন্য। তাদের প্রথমে নেওয়া হবে দুবাইয়ে, সেখান থেকে ফিরবেন ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বোর্ড জানিয়েছে, দুই ক্রিকেটারের নিরাপত্তাই এখন তাদের প্রথম অগ্রাধিকার। রিশাদ ও নাহিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...