✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর কৌশল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১৩:০৬:৫৭ |

আমরা যারা ওয়াই-ফাই ব্যবহার করে থাকি তারা অনেক সময়ই ওয়াই-ফাইয়ের কম গতির সমস্যায় পড়ে থাকি। দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই ওয়াই-ফাইয়ের গতি একেবারে নিম্নপর্যায়ে যায়। এক্ষেত্রে গতি বাড়ানোর জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি।

প্রথমে রাউটারকে ঘরের একেবারে মাঝামাঝি অবস্থানে নিয়ে রাখুন। এতে চার দেয়ালেই সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে পড়বে। আর সিঙ্গেল ব্যান্ডের বদলে ডুয়াল ব্যান্ডের রাউটার নেওয়া খুবই জরুরি। তা না হলে এ সমস্যা লেগেই থাকবে।

আর এই ডুয়াল ব্যান্ড রাউটারের সাহায্যে সহজেই ৫ গিগাহার্টজের ব্যান্ড পাওয়া যায়। এতেই ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায়।

আবার যদি ঘর অনেক বড় হয়, তাহলে আপনাকে লাগাতে হবে ম্যাস ওয়াই-ফাই এক্সটেনশন প্রযুক্তি। এতে পুরো ঘরেই সমান ব্যান্ডের ইন্টারনেট স্পিড বজায় থাকবে।

আপনি প্রতি তিন-চার দিন অন্তর রাউটারটি ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে রাখুন। কারণ এতে রাউটারের শক্তি বা কর্মক্ষমতা বজায় থাকবে। সেই সঙ্গে রাউটারে ধুলো-ময়লা জমলে সেগুলোও পরিষ্কার করে নেওয়া দরকার, যা না করলে আপনার ইন্টারনেটের পারফরম্যান্স কমতে পারে।

আর রাউটারের পেছনে থাকা ডব্লিউপিএস বাটনের মাধ্যমে কোনো পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইসে সংযোগ করে নিন। এতে ওয়াই-ফাইয়ের স্পিড দ্বিগুণ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..