✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৫৮:৩০ |

উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে জাপান সাগরে পড়েছে। বৃহস্পতিবার (৮ মে) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নাকাতানি গেন এটিকে ‘জননিরাপত্তার জন্য হুমকি’ ও ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন। গত ১০ মার্চের পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোকে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার এবং নিরাপদ নৌচলাচল ও বিমান পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছিলেন, উত্তর কোরিয়া দেশটির দক্ষিণ-পূর্বে ওনসান শহরের কাছের একটি এলাকা থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

উল্লেখ্য, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে পিয়ংইয়ং গত কয়েক বছরে ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

এ ঘটনার পর উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া জোরদার করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..