পাক-ভারত উত্তেজনায় আইপিএল স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৪৯:০৭ |

সাময়িক স্থগিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারত ও পাকিস্তানের সংঘাত পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএল স্থগিত করেছে।

নিরাপত্তার কারণে বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কি না। অবশেষে সিদ্ধান্ত এল শুক্রবার (৯ মে)।

ক্রিকইনফো জানিয়েছে, গতকালের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার পুরো টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিল ভারতের ক্রিকেট বোর্ড।

এদিকে ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেয়া হয়েছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাচ্ছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশ দুইটিতে অবস্থানরত ক্রিকেটারদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...