সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় ১৯ ইসরায়েলি সৈন্য নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৪৩:৫০ |

দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১৯ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।

হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সৈন্য নিহত হয়।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।

বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে হামাসের এই সশস্ত্র শাখা। গোষ্ঠীটি বলছে, মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা। ইসরায়েলি সেনাদের সাথে "তীব্র যুদ্ধ" চলছে পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায়। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...