আইপিএলের পর পিএসএলও স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৩৪:৪৭ |

স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের বাকি থাকা আট ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

যদিও এর আগে শুক্রবার (৯ মে) পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত-আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে এখন ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ দেখিয়ে বাকি আট ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে পিসিবি। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলও এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে।

পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে — যাঁরা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...