✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৩৩:৪৫ |

স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর অ্যাকসেস বন্ধ করে দিয়েছে ভারত সরকার। গণমাধ্যমটি তাদের সামাজিক মাধ্যমে শুক্রবার (৯ মে) একটি ফেসবুকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে পুরো ভারতজুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভারতের মানুষ আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এরমধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচার করেছে। তার মধ্যেই দ্য ওয়াইর এর অ্যাকসেস বন্ধ করল দেশটির সরকার।

বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, দ্য ওয়াইরে প্রিয় পাঠকবৃন্দ, সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তার স্পষ্ট লঙ্ঘন করে, ভারত সরকার ভারতজুড়ে আমাদের অ্যাকসেস বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বলছেন যে ‘আইটি আইন, ২০০০ এর অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আমাদের ব্লক করা হয়েছে। ভারতের এমন সংকটময় সময়ে আমরা এই ন্যাক্কারজনক সেন্সরশিপের প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তারা আরও বলেছে, ‘আমরা এই স্বেচ্ছাচারী এবং ব্যাখ্যাতীত পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে গত ১০ বছর ধরে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং এই সময়ে আমাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি। আমরা পাঠকদের কাছে সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে পিছ পা হব না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..