সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েট অ্যান্ড সি: সোনিয়া গান্ধী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-০২, | ১২:২৮:০৭ |

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমরা খুব আশাবাদী যে, বুথফেরত জরিপে যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।

সোমবার তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে। কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না। ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের বেশিরভাগেই এমন ইঙ্গিত দিয়েছে। কোনো কোনো জরিপে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে।

কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী। সোমবার তিনি স্পষ্ট জানান, বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফল হবে।

শুধু সোনিয়া নন, বুথফেরত জরিপ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন জোট ‘ইন্ডিয়া’র অন্য নেতারাও। বুথফেরত জরিপ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৪ সালে আমরা ৩৪টি আসন জিতেছিলাম। সে বারও এক্সিট পোল আমাদের এতগুলো আসন জেতার কথা বলেনি। এবার আমরা তার থেকেও ভালো ফল করব।

তাছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এসব বুথফেরত জরিপকে ‘ফেক’ বলে সমালোচনা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...