✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হুয়াওয়ে নিয়ে আবার যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৮, | ১৩:০৪:০০ |

বৈশ্বিক চিপ নির্মাতারা যাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহ করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। চীন এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, তারা হুয়াওয়ের কৌশলগত সেমিকন্ডাক্টর কোম্পানি অধিগ্রহণ ঠেকাতে নতুন একটি বাণিজ্য নীতি অনুমোদন দিচ্ছে। বৈশ্বিক চিপ নির্মাতা কোনো প্রতিষ্ঠান যাতে হুয়াওয়েকে চিপ সরবরাহ করতে না পারে, সে ব্যবস্থাও নিতে যাচ্ছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন করে নিয়ম পরিবর্তন হুয়াওয়ে ও তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসির জন্য বড় ধরনের ধাক্কা। টিএসএমসি হুয়াওয়ের জন্য চিপ তৈরি করে থাকে, যা মার্কিন কোম্পানি অ্যাপল ও কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলেছে, তাদের ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণকে দুর্বল করার হুয়াওয়ের প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈশ্বিক প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা হুয়াওয়ের ব্যাপক ব্যবহূত স্মার্টফোন ও টেলিকম সরঞ্জামের জন্য সেমিকন্ডাক্টর প্রয়োজন।

চীন গুপ্তচরবৃত্তির জন্য হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করতে পারে এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তার মিত্রদের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের গিয়ার বাদ দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। হুয়াওয়ে চরবৃত্তির সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বলছে, গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্তির পরেও হুয়াওয়ে মার্কিন সফটওয়্যার ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি চিপ ব্যবহার করেই যাচ্ছে। নীতিমালা পরিবর্তনের ফলে যেসব বিদেশি কোম্পানি যারা মার্কিন চিপনির্মাণ প্রযুক্তি ব্যবহার করে, তারা হুয়াওয়েকে চিপ সরবরাহ করলে অনুমতি নিতে হবে।

হুয়াওয়ে যদি কোনো প্রযুক্তি ব্যবহার করতে চায় বা কোনো চিপ নকশা ব্যবহার করতে চায়, তবে তাদেরও অনুমতি নিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..