✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিরিজ জিতে শেষ ম্যাচে হারল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:০৬:৫৬ |

শেষটাতে এসে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে পারল না বাংলাদেশ। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শেষ ম্যাচে জয় ধরা দেয়নি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৬ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। যদিও আগেই নিশ্চিত হওয়া দুই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো-মাত্র ১৬ রানেই ফিরে যান ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। এরপর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয় নেমে আসে। আফিফ, সোহান ও মোসাদ্দেকের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল।

এরপরই ইয়াসির আলী চৌধুরী একপ্রান্ত আগলে রেখে খেলেন ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। লোয়ার অর্ডারে নাসুম আহমেদ দেখান দৃঢ়তা। ৯৬ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ হাফসেঞ্চুরিও তুলে নেন তিনি। ইবাদত হোসেনের সঙ্গে শেষ উইকেটে ৪৬ রানের কার্যকরী জুটিতে ভর করে ২২৭ রানে থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে আদিত্য আশোক নেন সর্বোচ্চ ৩ উইকেট, ফক্সক্রফট ও লেনক্স নেন দুটি করে উইকেট।

এরপর জবাবে নেমে ব্যাট করতে নেমে কিউই ওপেনাররা এনে দেন আক্রমণাত্মক সূচনা। ৭৭ রানে প্রথম উইকেট হারালেও মাঝের কয়েকটি উইকেট দ্রুত হারায় সফরকারীরা। ১৬৬ রানে ৬ উইকেট পড়ে গেলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে ডিন ফক্সক্রফট ও জ্যাক ফউকস দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ফক্সক্রফট ৩৬ ও ফউকস ২৮ রান করে অপরাজিত থেকে দলকে ১০ বল বাকি থাকতে জয় এনে দেন। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচে সফরকারী দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..