✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়ায় আটক ৭২ ‘অবৈধ’ বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ১১:২৬:৪৩ |

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৭২ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে। বুধবার (২২ জানুয়ারি) কুয়ালালামপুরের জনপ্রিয় পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফের বরাত দিয়ে বারনামা জানায়, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অভিযান শুরু হয়। আটকদের মধ্যে ৭২ জন বাংলাদেশি ছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে আছেন।

অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের ইউসুফ জানান, আটকদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। আবার অনেকের এই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত হচ্ছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..