‘হাসিনাকে আশ্রয় দিয়ে অপরাধ করেছে ভারত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১১, | ১১:২২:২২ |

গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার অপরাধ করছে বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা। তিনি বলেছেন, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে এক অপরাধীকে আশ্রয় দেওয়া হয়েছে। অপরাধীকে আশ্রয় দেওয়া একটা বিরাট অপরাধ। মোদি সরকারকে এটা উপলব্ধি করতে হবে, তাদের এই আইন জানতে হবে। আজ না হোক একদিন এর জবাবদিহি করতে হবে।

বুধবার(১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশে বক্তব্য দেন তিনি।

ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে আশরাফুল হুদা বলেন, যিনি বসে বসে সেখানে (ভারতে), ষড়যন্ত্র করছেন। তাকে এক না একদিন বিচারের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।

বিএনপি সরকারের আমলে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলেন, আমি বাংলাদেশের জনগণকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে গুটিকয়েক পুলিশ অফিসার নেমেছি, আরও হাজার হাজার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছে। প্রয়োজনে আমরা সবাই নামব। এদেশের স্বাধীনতা রক্ষায় পুলিশ যেমন আপ্রাণ চেষ্টা করে যাবে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাও তেমনিভাবে স্বাধীনতা রক্ষা করে যাবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা রক্ত চক্ষু দেখাচ্ছেন তাদের চক্ষু উপড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি, সাবধান হয়ে যান।

সাবেক এই আইজিপি ভারতের খবরদারির প্রতি প্রশ্ন রেখে বলেন, ’৭৫ এর পর এত সরকার এল গেল, কই কখনো তো প্রতিবেশী রাষ্ট্রের এত অস্থিরতা দেখিনি। এখন এমন কী হয়েছে যে বিগত সরকার পরিবর্তন হওয়ায় ভারত উম্মাদ হয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...