✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

কর্মবিরতির মুখে আশুলিয়ার ২৫ কারখানায় সাধারণ ছুটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১১, | ১১:২০:৪৮ |

শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে বুধবার (১১ ডিসেম্বর) আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। এ সময় ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তারা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বর্ধিত বার্ষিক ইনক্রিমেন্ট দাবির কারণে ২৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে স্টারলিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়াও হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, নেক্সট কালেকশনসহ অন্তত ২৫টি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..