সর্বশেষ :
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:১৮:৫৪ |

পয়েন্ট টেবিলে চাপ বাড়ানোর সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু অবনমিত সাউথ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে পেপ গুয়ার্দিওলার দল। সেন্ট ম্যারি স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ০-০ ব্যবধানে সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

চোট কাটিয়ে মাঠে ফেরা আর্লিং হলান্ড এবং শুরুর একাদশে ফেরা ফিল ফোডেনরা দলের আক্রমণভাগে কোনো দৃশ্যমান প্রভাব রাখতে পারেননি। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি সিটি। গোলের জন্য নেওয়া ২৬ শটের মধ্যে মাত্র পাঁচটি ছিল লক্ষ্যে, যার কোনোটিই জালে প্রবেশ করাতে পারেননি তারা।

এ ড্রয়ে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, সমান ৬৩ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি মুখোমুখি হবে রোববার; এই ম্যাচের জয়ীরা সিটিকে টপকে যেতে পারে।

অন্যদিকে, ইতোমধ্যে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া সাউথ্যাম্পটনের জন্য এই ড্র সামান্য হলেও স্বস্তির। চলতি মৌসুমে মাত্র ১২ পয়েন্ট পাওয়া দলটি অন্তত ডার্বি কাউন্টির ২০০৭-০৮ মৌসুমের ১১ পয়েন্টের লজ্জা থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..