✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:১৮:০২ |

নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে। ফিফা ঘোষণা দিয়েছে, ২০৩১ নারী বিশ্বকাপ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে।

বিখ্যাত বিনোদন ও ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ফলে, ২০৩১ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ১২টি গ্রুপে মোট ৪৮টি দল খেলবে।

এই নতুন ফরম্যাটে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪-এ দাঁড়াবে, এবং টুর্নামেন্টের সময় এক সপ্তাহ বাড়বে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এই পরিবর্তনের ফলে আরও অনেক দেশ নারী ফুটবলের কাঠামো উন্নয়নে বিশ্বকাপ থেকে উপকৃত হতে পারবে। এটি নারী ফুটবলের বৈশ্বিক বিকাশের গতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ্বকাপে পূর্বের আসরের মতো ৩২ দলই অংশ নেবে।

২০১৯ সাল পর্যন্ত মাত্র ২৪ দল নিয়ে আয়োজিত হয়েছে নারীদের বিশ্বকাপ। ২০২৩ সালেই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..