সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৮১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:০৭:৩৭ |

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২৪ জন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৫২,৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১০ মে) প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯,৪৭৩ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘এছাড়া অসংখ্য লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে। কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছেন না’।

নিখোঁজ থাকা এসব ফিলিস্তিনিদের মৃত হিসেব করে গাজার তথ্য অফিস জানিয়েছে, গত ১৯ মাসের ইসরায়েলি হামলায় গাজায় মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গাজায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। তবে সেই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে।

সেই থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২,৭০১ জন নিহত এবং ৭,৪৩২ জন আহত হয়েছেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে। বর্তমানে ১০ দিন ধরে এই মামলার শুনানি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...