✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি টানা ১৯ দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:০৬:৪০ |

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিন ঈদের ছুটি থাকবে। দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। একইসঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে টানা ১৯ দিন ছুটি শেষ হবে ১৯ জুন।

জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার- সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..