✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তান থেকে দেশে ফিরলেন নাহিদ-রিশাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:০৪:৩৯ |

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে মাঝপথেই স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা দ্রুত সব বিদেশি খেলোয়াড়দের নিরাপদে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেন।

বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বৃহস্পতিবার রাতে (৯ মে) একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে পৌঁছান। সেখান থেকে আজ শনিবার সকালে রওনা হয়ে বিকেল নাগাদ ঢাকায় পা রাখেন তারা।

রিশাদ-নাহিদের পাশাপাশি পিএসএল কাভার করতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও দেশে ফিরছেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো পিএসএল খেলতে পাকিস্তানে যান রিশাদ ও নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নেন রিশাদ। সেই সঙ্গে বল হাতে সবার নজর কেড়েছেন।

অন্যদিকে পেশাওয়ার জালমির স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..