সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন কী পরিস্থিতি কাশ্মীরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১০:৪৯:১৩ |

যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, ভারত শাসিত জম্মুতে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছে, কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে এবং রাস্তায় চলাচল শুরু হয়েছে।

গতকাল শনিবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও, জম্মুর স্থানীয়রা তাদের বাড়ির আশেপাশে ড্রোন দেখতে পান।

পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত গ্রামগুলো থেকে ফোনে মানুষজন জানিয়েছেন, যুদ্ধবিরতির কিছু সময় পরেও তাদের বাড়ির আশেপাশে হালকা গুলির শব্দ শোনা গেছে।

রাজৌরির কিছু বাসিন্দাও লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে ঘোরাফেরা করছিল। তবে, কয়েক ঘণ্টা পরে এটা বন্ধ হয়ে যায়।

ভারত সরকারের পক্ষ থেকে গভীর রাতে এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন এবং হালকা গুলি চালানোর মতো কিছু ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাদের পুরো রাতটি শান্তিতে কেটেছে বলে জানিয়েছে। সীমান্তের কাছে কিছু গোলাবর্ষণের পর এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে জম্মু এবং আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...