সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আমার মতো কাউকে সুন্দরী বলা চলে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৯, | ১৮:০৮:৩৭ |

দক্ষিণ আফ্রিকার জোজবিনী তুঞ্জি এ বছরের মিস ইউনিভার্স খেতাব জিতলেন। স্থানীয় সময় রোববার রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গেলো বছরের মিস ইউনিভার্স ফিলিপিন্স এর ক্যাটরিওনা গ্রে।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মেক্সিকো সোফিয়া আরগন।

২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার সক্রিয়ভাবে কাজ করছেন।

আরও পড়ুন

এবারের মিস ইউনিভার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জর্জিয়ার আটলান্টা শহরে। এটি ছিল এই প্রতিযোগিতার ৬৮তম আসর। মূল পর্বে বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। দুই ঘন্টাব্যাপী চলা অনুষ্ঠানটি সারাবিশ্বের সুন্দরীদের নানা বর্ণের প্রতিযোগিতায় ভরপুর ছিল।

সেখান থেকে জয়ের মুকুট ছিনিয়ে নিলো কালো মানিকের দেশ সাউথ আফ্রিকা থেকে ২৬ বছর জোজবিনী তুঞ্জি। তিনি তার মনের অব্যাক্ত সত্য অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি যেখানে বড় হয়েছি সেখানে, আমার মতো দেখতে, আমার মতো ত্বকের এবং আমার মতো চুলের কাউকে কখনোই সুন্দরী বলা চলে না। আমি মনে করি আজই এসব বন্ধ হবার উপযুক্ত সময়।’

প্রথমবারের মতো বাংলাদেশও এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো। মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা অবশ্য সেরা বিশেও জায়গা করে নিতে পারেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..