সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: নেপালে প্রথম মৃত্যু নারীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৭, | ১২:৩৫:১০ |

নেপালে প্রথমবারের মতো করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। সম্প্রতি হাসপাতালে সন্তান জন্ম দেয়া ২৯ বছর বয়সী ওই নারী বাড়ি গিয়ে শনিবার করোনায় মারা যান বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত ৮ মে তিনি সন্তান প্রসব করেন। বাড়ি গিয়ে তার করোনা ধরা পড়ে। নারীর মৃত্যুর খবরে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

একই সঙ্গে করোনার বিস্তার রোধে ওই নারী যে গ্রামে বাস করতেন, সেই গ্রামের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নেপালে এ পর্যন্ত ২৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

এই মহামারীর বিস্তার রোধে নেপাল পুরো দেশেই ৬-১৮ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে। তবে বাণিজ্যিক কর্মকাণ্ড ও কৃষিকাজের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়।

এর আগে গত ২৪ মার্চ থেকেই দেশটির কয়েকটি এলাকায় লকডাউন চলছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..