✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় টেকসই যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্য-জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১৮, | ১০:০৬:৫৬ |

গাজায় একটি ‘টেকসই যুদ্ধবিরতির’ ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ব্রিটেনের সানডে টাইমসে যৌথভাবে লেখা নিবন্ধে বিষয়টির ওপর জোর দিয়েছেন।

দুই মন্ত্রী সানডে লিখেছেন, সংঘর্ষে ‘অনেক বেসামরিক লোক নিহত হয়েছে’। তারা হামাসের বিরুদ্ধে অভিযান দ্রুত শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ দিয়েছেন।

তারা লিখেছেন, ‘আমাদের অবশ্যই একটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করার জন্য যথাসাধ্য করতে হবে, যা একটি টেকসই শান্তির দিকে পরিচালিত করবে। যত তাড়াতাড়ি এটি আসবে, ততই ভালো।’

ইসরায়েলের মিত্র এই দুই দেশের মন্ত্রীরা অবশ্য এই মুহূর্তে যুদ্ধবিরতির পক্ষে নন বলে জানিয়েছেন।

তাদের ভাষ্য, এটি করা হলে ‘ইসরায়েল কেন আত্মরক্ষা করতে বাধ্য হয়েছে তা উপেক্ষা করা হবে; হামাস বর্বরভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে এবং এখনও প্রতিদিন ইসরায়েলি নাগরিকদের হত্যার জন্য রকেট ছুড়েছে। হামাসকে অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..