সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘এক লাখের বেশি আমেরিকানের মৃত্যু পহেলা জুনের মধ্যে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৬, | ১২:২১:০২ |

১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সিডিসির পরিচালক ডা রবার্ট রেডফিল্ড টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃত্যুর ১২টি ভিন্ন ফোরকাস্টিং মডেল যাচাই করেছে সিডিসি। ১১ মের তথ্য অনুযায়ী, সামনের সপ্তাহগুলোতে মৃত্যু বাড়ার আভাস পাওয়া গেছে এবং ১ জুনের মধ্যে মোট সংখ্যা (মৃত্যু) ১ লাখ ছাড়িয়ে যাবে।

ডিপার্টমেন্টের ফোরকাস্টিং মডেলের মাধ্যমে এই পূর্বাভাস পেয়েছেন বলে জানান তিনি। খবর সিএনএন ও আনাদোলুর।

গত মঙ্গলবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন মডেল সংশোধন করার পরই সিডিসি প্রধান টুইট করলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্বাভাস ৪ আগস্টের মধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হবে ১ লাখ ৪৭ হাজার মানুষের।

করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের এ দেশটি দৈনিক মৃত্যুতেও শীর্ষে। প্রতিদিনই গড়ে দুই হাজারের কাছাকাছি মানুষ মারা যাচ্ছেন।

এক মাসের মধ্যে মাত্র দু’দিন হাজারের নিচে নেমেছিল প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৭১৫ জন। এ পর্যন্ত সেখানে মারা গেছেন মোট ৮৭ হাজার ৫৩০ জন।

আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। আসছে শীতে দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..