বেনজীরের রিসোর্টে এনবিআরের বিশেষ অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৯:৪৭:১০ |

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান চালিয়েছে এনবিআরের বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। অভিযানে রিসোর্ট কেন্দ্রীক বেনজিরের আয় ব্যয় ও বিনিয়োগের হিসাব বের করতে সব নথিপত্র পর্যালোচনা করবে এনবিআর।

মঙ্গলবার (২১ জানুয়ারি ) আগারগাঁও থেকে সিআইসিসির বিশেষ টিমের সদস্যরা গোপালগঞ্জ সাভানা রিসোর্টে যান।

রিসোর্টটি আলোচনায় আসার পর গত বছরের জুনে দুদকের আবেদনে ক্রোকের নির্দেশ দেন ঢাকার আদালত। তখন থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের তত্তাবধানে রয়েছে সাভানা রিসোর্ট।

এরই মধ্যে সংখ্যালঘুসহ অনেকের কাছ থেকেই বেনজির জমি জবরদখল করেন বলে অভিযোগ উঠে আসে। রিসোর্টটি নির্মাণ, বিনিয়োগ ও আয় ব্যয় নিয়ে একসঙ্গে তদন্ত কাজ করছে দুদক ও এনবিআর।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বেনজীরের দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআরের গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করছে।

সাভানা রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখানে তেমন কোনো উপস্থিতি নেই।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগেই তার বিরুদ্ধে গণমাধ্যমে নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

সর্বশেষ গত ডিসেম্বরে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...