সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার অবস্থান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-০৮, | ০৯:৩০:১৪ |

বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এসব নিষেধাজ্ঞা আমলে নেয় না রাশিয়া। রাশিয়া শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া নিষেধাজ্ঞা আমলে নেয়। বাংলাদেশেও যে কোনো নিষেধাজ্ঞার বিরদ্ধে রাশিয়া অবস্থান নেবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তা স্পস্ট করেছেন। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা ওই ব্রিফিংয়ে স্পস্ট করে উল্লেখ করেছেন- যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করার কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন।

তিনি বলেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই বাংলাদেশ সরকার দেশের সংবিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মনে করে রাশিয়া।

পশ্চিমাদের সমালোচনা করে আলেক্সান্ডার মান্টিটস্কি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দ্বিচারি ভূমিকা নিয়েছে। তারা অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...