✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেশে ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৪, | ১২:০৮:৪৭ |

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি জানিয়েছে, দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার কাছাকাছি গিয়ে সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে।

বৃহস্পতিবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধির সাথে সাথে গ্রাহকও বাড়ছে। ইন্টারনেট ছাড়া এখন উপায় নেই। এটি টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য। ইন্টারনেট গ্রাহকের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার গ্রাহক। আর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লাখ ৮৪ হাজার, যা ফেব্রুয়ারির শেষ নাগাদ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার।

বিটিআরসির হিসাবে, মার্চ মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি। তাদের গ্রাহক চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার। আর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..