✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

রেমালের আঘাতে লণ্ডভণ্ড নিঝুম দ্বীপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-২৮, | ০৯:১৮:১৮ |

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড দ্বীপ উপজেলা হাতিয়া। এতে করে নিঝুম দ্বীপসহ হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।‌ সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের বহু হরিণ ভেসে গেছে এবং অনেক হরিণের মৃত্যু হয়েছে বলে জানান নিঝুম দ্বীপের চেয়ারম্যান। ভারী বৃষ্টি ও বাতাসের কারণে এখনো আতঙ্ক বিরাজ করছে পানিবন্দী অসহায় মানুষের মাঝে।

নিঝুম দ্বীপের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন জানান, সোমবার (২৭ মে) সকাল থেকে পানি কমতে শুরু করলেও সন্ধ্যায় পুনরায় ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সমগ্র এলাকা আবার প্লাবিত হয়েছে।

ঢালচরের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, চর ঘাসিয়ায় ২০ হাজার পরিবার, চানন্দি ইউনিয়নের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ও ৫ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

এছাড়া হরনী, চানন্দি, সুখচর, নলচিরা, সোনাদিয়া, জাহাজমারা, বুড়ির চর, চর ঈশ্বর, চরকিং, নলচিরা ইউনিয়নের ব্যাপক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই দুই এলাকায় ৫০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে বলে তিনি জানান।







শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..