✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

গল্প বলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক কর্মশালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-০৬, | ০৯:১৫:৩৬ |

বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। পড়াশোনা থেকে শুরু করে পেশাগত ক্ষেত্রেও এর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। উন্নত বিশ্বের অনেক জায়গায় এখন শ্রমিকের পরিবর্তে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। বাংলাদেশের চাকরির বাজারেও বাড়ছে প্রযুক্তিতে পারদর্শিতার চাহিদা।

এই বিষয়গুলো সামনে রেখে গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক কর্মশালা আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ (সিএমএস)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ধানমন্ডির শংকর প্লাজায় বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাহাদী হাসান। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

বিভাগের শিক্ষার্থী উ মিমি মারমা বলেন, গল্প বলা বিষয়টি গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, আমরা আজ সেই বিষয়টি শিখেছি।

প্রভাষক মাহাদী হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই আলোচিত বিষয়। বিশেষ করে চ্যাটজিপিটি, মিডজার্নি এআই-এর মতো টুলসগুলো এখন বিশ্বব্যাপী নানাকাজে ব্যবহার হচ্ছে। বাংলাদেশের চাকরির বাজারেও এই প্রযুক্তিতে পারদর্শিতার চাহিদা রয়েছে। গণমাধ্যমের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..