✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

কোনো হজ এজেন্সিকে তালিকা যাচাই ছাড়া অর্থ না দেওয়ার অনুরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:১২:৫৭ |

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন করা তালিকা না দেখে কোনো হজ ও ওমরাহ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এতে বলা হয়, হজ ও ওমরাহ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। এতে হজ ও ওমরাহ যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করে। তাই, লাইসেন্সপ্রাপ্ত যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা যাচাই ছাড়া কাউকে অর্থ প্রদান না করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..