✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে দগ্ধদের সকলের অবস্থা সংকটাপন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:০৮:৪৯ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে দুই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। এ ঘটনায় দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। 

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় তিনি জানান, দগ্ধদের ৬ জনকে রাখা হয়েছে এইচডিইউতে। এর মধ্যে ৩ জনের শ্বাসনালি পুড়ে গেছে।

এর আগে, শুক্রবার (২২ আগস্ট) সাড়ে রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্মুবপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনাটি ঘটে৷ তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধদের প্রথমে উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে সাইনবোর্ডের প্রো অ্যাক্টিভ হাসপাতাল পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়৷ এরপর একজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৮ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতো৷ কিছুদিন আগে রশিদ মারা যায় কিন্তু তার তিন মেয়ে জামাই ও নাতি-নাতনিসহ তিনটি কক্ষে ভাড়া থাকত। এরমধ্যে দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে৷ ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে৷

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়৷ অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর৷ অগ্নিদগ্ধদের সবার বাড়ি কুমিল্লার দেবীদ্ধারের দলাশ গ্রামে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনমাধমকে গনমাধমকে বলেন, ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কীভাবে বিস্ফোরণ ঘটেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..