সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় আরও ১৮১৩ জন মারা গেলো যুক্তরাষ্ট্রে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৪, | ১১:৫২:১৩ |

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮১৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮৪ হাজার ৫৯ জনে দাঁড়ালো। বুধবার জনস হফকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, প্রতিদিনের হিসাবে রোববার ও সোমবার মৃতের সংখ্যা হ্রাস পেয়ে ১ হাজারে নিচে চলে আসার পর মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের এ সংখ্যা অনেক বাড়তে দেখা যায়।

মঙ্গলবার দেশটিতে ১ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়। তবে মঙ্গলবারের তুলনায় আজ (বুধবার) মৃতের এ সংখ্যা সামান্য কমেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১৮১৩ জনের মৃত্যু
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ লাখ ৮৯ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..