✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

সাংবাদিকদের এড়িয়ে চলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-৩০, | ০৮:৪৮:২৬ |

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এড়িয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার অপর একটি গেট দিয়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের ফটক দিয়ে বেরিয়ে যায়। সেখানে সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন।

এর কিছু সময় পর বিকল্প পথ দিয়ে পিটার হাসের গাড়ি বের হয়। পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..