সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৮:৪৮:০৬ |

নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম। দেশটিতে এখন অ্যাপল ও গুগল আপ স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। মার্কিন ইউজাররা আর টিকটকে ঢুকতে পারছেন না। রবিবার (১৯ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ইউজাররা অ্যাপটিতে ঢুকতে চেষ্টা চালালে দেখানো হচ্ছে, টিকটকে একটি নিষেধাজ্ঞা চালু হয়েছে। এর অর্থ হচ্ছে, এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না।

এদিকে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ভাগ্যবান যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) টিকটকের এক বিবৃতিতে বলা হয়, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রবিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে। তবে বরাবরই চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...