✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডেঙ্গুজ্বরে মৃত্যু আরও একজনের, হাসপাতালে ৪০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৮:৩৭:৩৮ |

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে নতুন বছরে আটজনের মৃত্যু হলো। ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৮৩১ জনে।

শনিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৬ জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, ময়মনসিহং বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৯৬ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ৫৭৫ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..