✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-২০, | ০৮:৩৭:২০ |

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও ফলাফল ঘোষণার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক তপন কুমার বলেন, ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি হাতে পাইনি।

এর আগে এইচএসসির ফল প্রকাশে ২৬, ২৭ ও ২৮ তারিখ নির্ধারণের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। এ বছর ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..