✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

ইয়াশ-তটিনীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৬, | ০৭:৪৮:৩৫ |

নতুন একটি নাটকে জুটি হয়ে দর্শকদের সামনে এলেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শনিবার (১৪ ডিসেম্বর) সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।

মধ্যবিত্ত পরিবারের ছেলে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বেকার হওয়ার কারণে ভাই-ভাবির খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়। অন্যদিকে তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চান। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যান তমা। তারপর আগায় কাহিনী।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। আজ ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..